বিশ্ব ইজতেমার হাঁড়ির খবর

বিশ্ব ইজতেমা বা বিশ্ব ইজতিমা মানে হলো সারা বিশ্বের সমন্বয়ে আয়োজিত যেকোনো বড় সমাবেশ। কিন্তু আমরা সাধারণত বাংলাদেশে, তাবলিগ জামাতের বার্ষিক বৈশ্বিক সমাবেশকে বিশ্ব ইজতেমা বলে জানি। আমার জানামতে আরো বিভিন্ন বেদ’আতপন্থী দল বিশ্ব ইজতেমা আয়োজন করে থাকে, তাদের নিজস্ব মতাদর্শীয় লোকদের একত্র করতে। যাহোক, তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা সম্পর্কে আপনারা এই নিবন্ধ^ থেকেই বিস্তারিত…

বিস্তারিত

পাহাড়ি-বাঙালি সম্পর্ক

(বন্ধু সাকিবের সাথে ই-মেইলালাপ) সাকিব, আসসালামু আলাইকুম। ভাই, তুমি আমাকে বহুদিন আগে একটা কথা বলেছিলে বান্দরবান থেকে এসে: পাহাড়িরা আসলে যথেষ্ট পরিবেশবান্ধব। মানুষ মনে করে উল্টো। সরকার তাদেরকে পাহাড় ধ্বংসের জন্য দায়ী করে, আসলে তারা আরো ভালো জানে কিভাবে পাহাড়কে রক্ষা করতে হয়। এই কথার সাথে আরেকটা কথা বলেছিলে: পাহাড়িরা খুব বন্ধু-বৎসল। তাদেরকে যতটা খারাপ…

বিস্তারিত

বাংলাদেশী স্লামডগ আর ভিক্ষুকেরা

অস্কার পাবার পর বিদেশী নির্মাতা কর্তৃক নির্মিত ভারতীয় প্রেক্ষাপটনির্ভর “স্লামডগ মিলেনিয়ার” ছবিটি বাঙালির ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল, অনেকেই দেখেছেন। এমনকি স্টার সিনেপ্লেক্সেও টিকিট কেটে দেখেছেন বাঙালি। ছবিটি আমাদের এই আলোচনায় প্রাসঙ্গিক, এবং এই আলোচনার অনেক বিষয়বস্তুই প্রায় অনুরূপভাবে উঠে এসেছে এই সিনেমায়। আমার এক বন্ধু ছিল, নাম প্রান্তিক। ছিল বলাটা হয়তো ঠিক হচ্ছে না, কারণ সে…

বিস্তারিত

ছেঁড়া টিকেটের দূর্নীতি, দারিদ্র ও অকৃতজ্ঞ বাঙালি

প্রথমেই আমার আপত্তি ঐ “দূর্নীতি” শব্দটাতে। শব্দটার বহুল ব্যবহার, এই নেতিবাচক শব্দটিকে শ্রেফ আমাদের মাথায় ঢুকিয়ে দেয়া ছাড়া আর কিছুই করছে না। এক্ষেত্রে আমরা একটু euphemism বা সুভাষণ কাজে লাগিয়ে শব্দটাকে যদি বদলে লিখি “নীতিভ্রষ্টতা”, তাহলে সেটা জোরালোভাবে মাথায় গিয়ে টোকা দেয় না, অথচ মূল কথা ঠিকই বলে। তাই এই নিবন্ধের শিরোনাম হওয়া উচিত “ছেঁড়া…

বিস্তারিত

অবক্ষয়ের সোপানে অজ্ঞ পদক্ষেপ: নারকীয় যুব সমাজ

ঘটনা ১: সেপ্টেম্বর ২০১০ | একটি প্রাইভেট ব্যাংক, মতিঝিল, ঢাকা: দুই সহকর্মী বসে কথা বলছেন। প্রথমজন দ্বিতীয় জনের মোবাইল ফোনটা টেনে নিলেন। জিনিসটা না দেখলেই নয়। দ্বিতীয় জন ইতোমধ্যেই জিনিসটা দেখতে দেখতে পঁচিয়ে ফেলেছেন। তার পাশে বসেই সহকর্মী, নিবিষ্ট মনে তাকিয়ে আছেন মোবাইল ফোনের পর্দায়। পরদিন অফিসে একটা কানাঘুষা চলছে কয়েকজন সহকর্মীর মধ্যে। তাদের একজোট…

বিস্তারিত

শবে মেরাজ ও বর্তমান ইসলাম

“শবে মেরাজ” বা “লাইলাতুল মি’রাজ”-এর রাতে ইবাদতের ভিত্তি কী, কিংবা এই রাতে ইবাদত না করলে কেন করবো না – তারই আলোচনা করা হয়েছে এখানে।

বিস্তারিত

মাইওপিয়ার উদাহরণ: মহাকাশবিজ্ঞান

ঢাকা শহরের বিদ্যুৎ চলে গেলো। ঘণ্টার পর ঘণ্টা চলে গেলো কিন্তু আসার নামগন্ধ নেই। আর তা নিয়ে শুরু হয়ে গেলো রাজনীতি, কূটনীতি। কিন্তু আসল ঘটনা রইলো ধরাছোঁয়ার বাইরে…

বিস্তারিত

কেন শুধু ‘ভালো’র কথাই বলতে হয়

একটা ছোট্ট মেয়ের কাহিনী বলি, তার নাম সুযান পোলগার (Susan Polgar), থাকে আমেরিকায়, বংশে হাঙ্গেরীয়-আমেরিকান। এই ছোট্ট মেয়েটা দাবা খেলা জিনিসটাকে দুইচোখে দেখতে পারে না। কিন্তু তার মনোবিজ্ঞানী বাবা ছিলেন নাছোড়বান্দা। তিনি মেয়েকে নিয়ে বসে জোর করে দাবা খেলাতেন। এভাবে খেলতে খেলতে একদিন তিনি সুযানকে নিয়ে গেলেন স্থানীয় একটি চেয ক্লাবে, মানে দাবার সংগঠনে। দাবা…

বিস্তারিত

আমি জানতাম না

প্রশ্ন: আমি কি আমার ল্যাপটপটা পরিবেশবান্ধবভাবে চার্জ করতে পারি, যেমন: সূর্যালোক দিয়ে? উত্তর: অবশ্যই, সবচেয়ে ছোটখাটো যে সৌরচার্জার আমরা পাই, তা দিয়েই ২৬ ওয়াটের মতো বিদ্যুৎ উৎপাদন করা যায়, যা এনার্জি স্টার^ চিহ্নিত নয় এমন ম্যাকিনটোশ ও বহনযোগ্য পিসি চার্জ দেবার জন্য যথেষ্ট। প্রশ্ন: কাঁথা-কম্বল বানাতে পলিস্টার নাকি অ্যাক্রিলিক সুতা ব্যবহার করা পরিবেশবান্ধব হবে? উত্তর: পরিবেশবান্ধব…

বিস্তারিত

আমি পরিবেশবান্ধব হবো কিভাবে?

আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি, “আচ্ছা বর্তমান বিশ্বে সবচেয়ে আলোচিত বিষয় কোনটি?” আপনি তখন খুব সহজেই উত্তর করতে পারবেন, “গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণায়ন”। “বাহ্, আপনি তো বেশ ভালোই খবর রাখেন, তা এখন বলুনতো এই গ্লোবাল ওয়ার্মিং জিনিসটা কী?” আপনি তখন আমাকে আশ্চর্য করে দিয়ে বলে দিবেন, “সারা পৃথিবীর যে তাপমাত্রা বাড়ছে, এইটাই হলো গ্লোবাল…

বিস্তারিত

চুপ, গাড়ি চালান

নিরাপদের গাড়ি চালানো বিষয়ে আর কিছুই বলার নেই। কেবল একটা পরিসংখ্যান দিই: —————————————————– মোবাইল ফোন + গাড়ি চালনা = মৃত্যু (সম্ভাবনা ৫০০%) —————————————————– [University of Utah’র একটি গবেষণা প্রতিবেদন অনুসারে] সুতরাং, আমার তো মনে হয় এই পোস্টারটিই আপনার জন্য যথেষ্ট গাড়ি চালনা হোক নিরাপদ… মঈনুল ইসলাম ছবির উৎস: http://adelaide.seenthis.com.au/

বিস্তারিত

জাদুর নল সেচ খরচ কমায়

‘‘ধান ফলাতে কতখানি পানি লাগে তা আগে কোনোদিন চিন্তা করিনি, কেউ শেখায়ওনি। ধানের জমিতে যতক্ষণ ভাসানো পানি না দেখা যায় ততক্ষণ কৃষকের চোখও ভরেনা, মনও ভরেনা। আমার ততক্ষণ মনের মধ্যে খালি অশান্তি লাগে।’’ – মোয়াজ্জেম হোসেন, কৃষক, শেরপুর (বাংলাদেশ) বাংলাদেশের শেরপুরের চাষী মোয়াজ্জেম হোসেনের এই বক্তব্য সারা বাংলাদেশের অধিকাংশ কৃষকের, এমনকি অনেক শিক্ষিত লোকেরও। কিন্তু…

বিস্তারিত