ভূমিকম্প আসে-যায়
আলোচনার টেবিলে,
ফেসবুকের পাতায়।
আসলে যা ছিলো করার
সেকথা কি ভাবি হায়?
এখনও কম্পন হলে
টেবিল তলে
আশ্রয় খোঁজে জনগণ।
জানে না তারা
নীরব গবেষকেরা
ধ্বসিলে চলে ফের টেবিল-কথন।
ভূমিকম্প আসে আর যায়
আলোচনার টেবিলে,
ফেসবুকের পাতায়, আর
কবিতার খাতায়।
– মঈনুল ইসলাম