ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আন্তরিকতার সাথে পণ্যের Expiry Date যাচাই করছেন। তবে তাঁরা দেখলাম এই Period-after-opening (PAO) icon লক্ষ করছেন না কিংবা বুঝতে পারছেন না।
আমিও জানতাম না। সম্প্রতি ঘরের কিছু বিদেশী কসমেটিক পণ্যের Expiry Date খুঁজতে গিয়ে আমিও একে চিনেছি। এটা ইউরোপীয় ইউনিয়নের পণ্যের একটা নির্ধারিত মান।
এখানে উল্লেখিত:
1M = 1 Month,
12M = 12 Months = 1 Year,
24M = 24 Months = 2 Years
কিন্তু PAO’র এই সময়টা উৎপাদনের তারিখ থেকে হিসাব হবে না
PAO’র সময়টা হিসাব করতে হবে প্যাকের মুখ খোলার সময় থেকে
তারমানে, PAO প্রতীকযুক্ত কোনো পণ্য মুখ খোলা অবস্থায় ভুলেও কিনবো না (যেমন: লিপস্টিক)।
আর মুখ খুললে তা লিখে রাখবো, যাতে পরে সেটা ধরে মেলাতে পারি।

তবে কোনো পণ্যের গায়ে BBE (Best Before End) তারিখের উল্লেখ থাকলে দুটোর যেকোনো একটা অনুসরণ করতে হবে, দুটোই নয়। BBE বোঝায়, ভিতরের জিনিসের গুণগত মান, গন্ধ ইত্যাদি ঐ তারিখ পর্যন্ত অক্ষুন্ন থাকবে— এরপরে থাকবে কিনা তার গ্যারান্টি নাই— থাকতেও পারে, নাও থাকতে পারে।
মেয়াদোত্তীর্ণ সাবান, শেম্পু, ঔষধ, ক্রিম— কোনো ক্যামিকেলজাত পণ্য ব্যবহার করবো না। এই ব্যাপারে খুঁতখুঁতে হই। No compromise.
– মঈনুল ইসলাম
প্রচ্ছদের ছবি: VectorStock