অফ-ট্র্যাক বান্দরবান ২০১২ (শেষ কিস্তি)
আমরা আছি কেওকারাডং পর্বতেই, পাসিং পাড়ায়। রাসেল ইস্যুতে কামরুল আর আবুবকর একটু দ্বিমত পোষণ করায় কামরুল রাগ করে বেরিয়ে গেছে পথে। উদ্দেশ্য জানা আছে, কিন্তু একা… কোনোভাবেই মেনে নেয়া যায় না। তাই আমি নিয়েছি পিছু। যেহেতু পথটা একটাই, সামনে এগিয়েছে, ধরে নিলাম কামরুল সামনেই কোথাও আছে। এবারে আমরা কেওকারাডং-এর পথ ধরেছি। আমি খুব দ্রুত চলছি।…