অজানা লেকের অভিযানে বান্দরবান ২০১৩ : প্রথমাধ্যায় : পর্ব ১

গভীর রাত, তবে ঘুটঘুটে অন্ধকার নয়। আকাশে শুক্লপক্কের চাঁদ। কিন্তু চাঁদনী রাতের মহিমায় কালিমা লেপে পাড় এক মাতাল ঘুরে বেড়াচ্ছে ঘরের চারপাশময়। ছোট্ট একটা ঘরে গুটিশুটি দিয়ে ১০জন, তার মধ্যে একজন আবার ‘মেয়ে’। হঠাৎই… মাতালটা দরজার ফাঁক গলে ভেতরে ঢুকিয়ে দিলো ধারালো একখান দা… “ট্যুর ক্যানসেল করা হোক। এতো ঝামেলা করে এতো হিসাব নিকাশ করে…

বিস্তারিত

পাহাড়ে-জঙ্গলে যাবার আগে

পাহাড়ে-জঙ্গলে ট্রেক (Trek) করা, মানে পাহাড়-জঙ্গলের বন্ধুর পথে কসরত করে চলার জন্য চাই কিছু প্রস্তুতি, বিশেষ করে আমরা সমতলের মানুষরা যখন সেখানে যাই, তখন সেই প্রস্তুতিটা না থাকলে বেশ খানিকটা কষ্টের মধ্যে পড়তে হয়। আর ভ্রমণের প্রস্তুতি হতে হয় ভ্রমণের আগে। বন্ধুরা সবাই যাবে বগাকাইন হ্রদ ঘুরতে, তো তাদেরকে কিছু পরামর্শ দিতে গিয়ে তথ্যগুলো গোছানো…

বিস্তারিত

জ্যোতির্বিজ্ঞান বিষয়ক তথ্যচিত্রে আমার তৈরি বাংলা সাবটাইটেল

মহাকাশ নিয়ে আমার আগ্রহ সেই ছোটবেলা থেকেই, টেলিস্কোপ (বিস্তারিত) নামক বস্তুটি আমার বড় আরাধ্য, কিন্তু এখনও হয়নি কেনা। তবু মহাকাশ দেখা হয় ফেসবুকে, মহাকাশ দেখা হয় ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল, হিস্ট্রি চ্যানেল আর নাসার হাত ধরে। লিখেছি বেশ কিছু নিবন্ধও। এরই ধারাবাহিকতায় একদিন দেখলাম ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলের একটা ডকুমেন্টারি “Journey to the Edge of the Universe”…

বিস্তারিত

ভ্রমণ ২০১২ : শস্য-শ্যামলা উত্তর বাংলার টিউবওয়েলের মুখে (শেষ)

« আগের পর্ব আমরা বাংলাদেশের সর্বউত্তর সীমান্তে বঙ্গমাতার শীর চুমে ফিরেছি আবার তেঁতুলিয়ায়। ফিরে দেখি আমাদের ভ্যানওয়ালারা অপেক্ষা করছে। বেচারারা আয়ের আশা ছাড়তে পারছে না। কিন্তু ও ব্যাটা অটোওয়ালা লাগালো বাগড়া: ভাই তিনশ’ ট্যাকায় অয় না, আপনেরাইতো দেকলেন, কদ্দুর পত। আমরা আমাদের মিডলম্যান ভ্যানওয়ালার দিকে তাকালাম, কিন্তু শেষ পর্যন্ত বুঝলাম, একটু বাড়িয়ে দিয়েই শান্তি আনতে…

বিস্তারিত

ভ্রমণ ২০১২ : শস্য-শ্যামলা উত্তর বাংলার টিউবওয়েলের মুখে (প্রস্তুতি)

এই প্রস্তুতি “ভ্রমণ ২০১২ : শস্য-শ্যামলা উত্তর বাংলার টিউবওয়েলের মুখে” নামক ভ্রমণের প্রস্তুতি। যার পূর্ণাঙ্গ বিবরণ হলো: পর্ব ১, পর্ব ২, এবং পর্ব ৩-এ। যারা এই ভ্রমণের বিবরণ পড়েছেন, তারা জেনে গেছেন, এই ভ্রমণ ছিল আমাদের এপর্যন্ত করা সব ভ্রমণের মধ্যে সবচেয়ে সর্বনিম্ন খরচের ভ্রমণ: জনপ্রতি মাত্র ৳১৮৫০। বোঝাই যাচ্ছে এটা সম্ভব হয়েছিল সরকারি ডাকবাংলো’য়…

বিস্তারিত

ভ্রমণ ২০১২ : শস্য-শ্যামলা উত্তর বাংলার টিউবওয়েলের মুখে (২)

« আগের পর্ব আমরা সাড়ে চারশো কিলোমিটার পাড়ি দিয়ে যে বাংলোয় থাকার নিশ্চিত অভিপ্রায়ে এসেছি এই সর্বদক্ষিণের উপজেলা তেঁতুলিয়ায়, সেই বাংলোর গেটে দাঁড়িয়ে নির্বিকারভাবে কেয়ারটেকার বলছে: ‘আমাকে তো কিছু জানাননি ইউএনও সাহেব।’ আরেফিনের কপাল কুঁচকে গেল, কোঁচকালো আমাদেরও। সাথে সাথে আরেফিন ফোন করলো ইউএনও-কে। নেতা বলে কথা, পরিচয় দিয়ে ফোনটা ধরিয়ে দিলো কেয়ারটেকারের কানে। কিছুক্ষণের…

বিস্তারিত

ভ্রমণ ২০১২ : শস্য-শ্যামলা উত্তর বাংলার টিউবওয়েলের মুখে (১)

“ধুত্তোর [গালি], এতো কম টাকায় ট্যুর, ক্যামনে কী?” – আরেফিনের উষ্মা শুনে বিশ্বাস হতে চাইছিল না, এটা সম্ভব হয়েছে! বাংলাদেশের ভিতরে দীর্ঘতম দূরত্ব অতিক্রম করলাম আমরা এপর্যন্ত সবচেয়ে কম খরচে। পরিকল্পনাটার শুরু হয়েছিল ফেসবুকের একটা ফ্যানপেজ দেখে, দেখে নাকিব পাগল হয়ে যায়। তথ্যসূত্র হিসেবে জুটলো সামহোয়্যারইনব্লগের একটা ব্লগপোস্ট^। গুগল করতেই বেরিয়ে এলো আরো বেশ কিছু…

বিস্তারিত

ভিট্রুভিয়ান ম্যান এবং ঐশ্বরিক অনুপাত

রাত তখন অনেক গভীর, সবাই ঘুমিয়ে গেছে। একজন মানুষের কোনো ঘুম নেই। লম্বা একটা জোব্বা গায়ে, শশ্রুমন্ডিত লোকটি বেরিয়ে গেল ঘর থেকে। একটা লণ্ঠন একহাতে ধরে আরেক হাতে ধরেছে একটা গাঁইতি। গা ছমছমে পরিবেশে লোকটির যেনবা কোনোই ভয়-ডর নেই। সে গিয়ে ঢুকলো একটা কবরস্থানে। কোথাও ডেকে উঠলো একটা নিশাচর প্রাণী। গাঁইতি হাতে লোকটি, সদ্য কবর…

বিস্তারিত

অচেথন ১৬: নিরপেক্ষতা

দুটো পক্ষকে উল্লেখ করাই নিরপেক্ষতা নয়।
নিরপেক্ষতা হলো উক্ত দুটো পক্ষকে সঠিক কোনো তৃতীয় পক্ষ দ্বারা যাচাই করার গুণ।

– মঈনুল ইসলাম

বিস্তারিত

দ্রুত গতিতে হাঁটার কলকব্জা

আমি খুব দ্রুত হাঁটি। অনেকেই আমার হাঁটা দেখে আশ্চর্য হোন, কিন্তু আমি এতে আশ্চর্যের কিছু পাইনি। কারণ আমি মনে করতাম যে-কেউ চাইলেই দ্রুত হাঁটতে পারেন। কিন্তু আমার ভিতরের কলকব্জাটা বুঝতে পারলাম আমি যখন আমারই মতো আরেকজনকে দেখলাম। …আসুন দেখা যাক কিভাবে দ্রুত হাঁটা যায়: মাথাটা ঘুরছে, টালমাটাল হয়ে পড়ে গেলেন লোকটি এই কথাটি আমরা সবাই…

বিস্তারিত

সার্ভাইভাল অভিজ্ঞতা: তরু-কুটিরে আমরা ক’জন সৌখিন সার্ভাইভার

বর্ষাবনে বৃষ্টিতে ভিজে কোনোরকমে একটা মাথা গোঁজার স্থান করেছেন বিয়ার গ্রিল্‌স^। এবার আগুন ধরাতে হবে। গাছের ভিতরের ছাল, আর হালকা-ভেজা কাঠ দিয়েই কিভাবে যেন আগুন ধরিয়েও ফেললেন তিনি। ব্যস, এইমাত্র ধরা খরগোশটাকে পুড়িয়ে খাবার পালা – ম্যান ভার্সেস ওয়াইল্ড টিভি অনুষ্ঠানটির এই দৃশ্যটি বাস্তব(?)। কিন্তু দ্ব্যর্থহীন বাস্তব হচ্ছে আমাদের নিজস্ব তরু-কুটিরে বসে তাজা মাছ পুড়িয়ে…

বিস্তারিত

দূরবীক্ষণ যন্ত্র: গ্যালিলিও, নিউটন, হাবল থেকে জেম্‌স ওয়েব (৩)

গ্যালিলিও, নিউটন, হাবল-এর পরে পৃথিবীর মানুষের পরের মহা আবিষ্কার হিসেবে জেম্‌স ওয়েব টেলিস্কোপ পথ দেখাবে মহাজাগতিক এক অদেখা জগতের…

বিস্তারিত