পৃথিবীর নতুন একটা চাঁদ নাকি পাওয়া গেছে?
সোশ্যাল মিডিয়াবাসী অনেকেই হয়তো জেনে গেছেন যে,
পৃথিবীর নতুন একটা ছোট চাঁদ পাওয়া গেছে — নাম 2025 PN7
একে Earth’s New Moon বলা হলেও বিষয়টা সেরকম না।
এটা আসলে আমাদের আসল চাঁদের মতো ঘোরে না,
বরং সূর্যকে ঘিরে পৃথিবীর পাশে পাশে চলে।
ইংরেজিতে এদেরকে বলে Quasi Moon বা Quasi Satellite— আপাত চাঁদ।
এই যে 2025 PN7— এটা কিন্তু আসলে একটা গ্রহাণু (asteroid)।
সূর্যকে ঘিরে ঘুরতে ঘুরতে পৃথিবীর পাশ দিয়ে যাবার সময় পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে আটকা পড়ে গেছে। এই গ্রহাণুটি নাকি ২০৮৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত পৃথিবীর এই বাঁধন ছেড়ে বেরোতে পারবে না।
তবে পৃথিবীর আপাত চাঁদ সে একা নয়— এপর্যন্ত সে বাদে আরো ৭টা আপাত চাঁদ আছে পৃথিবীর।
…সে একটু লাইমলাইট পেয়েছে বেশি আরকি।
– মঈনুল ইসলাম