অচেথন ৬: স্বার্থ

সবার আগে নিজের স্বার্থ দেখো।

যখন নিজের স্বার্থ দেখতে গিয়ে অন্যের স্বার্থ ক্ষুণ্ন হবার উপক্রম হবে, তখন অন্যের স্বার্থ দেখো।

– মঈনুল ইসলাম

বিস্তারিত

অচেথন ৫: সীমাবদ্ধতা থেকে শিক্ষা

মানুষের সীমাবদ্ধতাই মানুষকে শেখায়।

সীমাবদ্ধতা না থাকলে হয় মানুষ জন্মগত ‘সব’ জ্ঞান নিয়ে আসতো, নতুবা চিরমূর্খ থাকতো।

– মঈনুল ইসলাম

বিস্তারিত

জাদুর নল সেচ খরচ কমায়

‘‘ধান ফলাতে কতখানি পানি লাগে তা আগে কোনোদিন চিন্তা করিনি, কেউ শেখায়ওনি। ধানের জমিতে যতক্ষণ ভাসানো পানি না দেখা যায় ততক্ষণ কৃষকের চোখও ভরেনা, মনও ভরেনা। আমার ততক্ষণ মনের মধ্যে খালি অশান্তি লাগে।’’ – মোয়াজ্জেম হোসেন, কৃষক, শেরপুর (বাংলাদেশ) বাংলাদেশের শেরপুরের চাষী মোয়াজ্জেম হোসেনের এই বক্তব্য সারা বাংলাদেশের অধিকাংশ কৃষকের, এমনকি অনেক শিক্ষিত লোকেরও। কিন্তু…

বিস্তারিত

রাজাকার দর্শন ও বাংলাদেশের স্বাধীনতা

বাংলাদেশের স্বাধীনতার ৩৮তম বার্ষিকীতেও মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ দুটো দল নিয়ে কথা বলতে হয়। এরই সাথে উঠে আসে রাজাকার শব্দটিও। কারা এরা? মুক্তিযোদ্ধারাইবা করা? কে ছিলো সঠিক?

বিস্তারিত

তিন মাধ্যমে বাঙালির শিক্ষা এবং শহীদ বুদ্ধিজীবি দিবস

গত কিছুদিন আগে আমি দেয়ালে সাঁটানো দেখি স্কুলের একখানা পোস্টার। সেখানে আশ্চর্য হয়ে দেখলাম তাঁরা লিখেছে তাঁরা ৩ মাধ্যমে পড়িয়ে থাকেন। আপনি হয়তো দুইয়ে দুইয়ে চার মিলিয়ে বলবেন, ঠিকই-তো আছে: বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, আরবি মিডিয়াম। কিন্তু আপনি ভুল। সেখানে লেখা: বাংলা মিডিয়াম (বাংলাদেশ সরকারের কারিকুলাম অনুযায়ী) ইংরেজি ভার্ষন (বাংলাদেশ সরকারের কারিকুলাম অনুযায়ী) ইংরেজি মিডিয়াম…

বিস্তারিত

অচেথন ২: ছায়া-কাঠামো

বস্তুর আগে তার ছায়া তৈরি হয় না।

আর যদি বস্তুর আগে তার ছায়া তৈরি হয়ই, তবে সেটাকে আর ছায়া বলা যাবে না – সেটা কাঠামো (নিয়ম)।

– মঈনুল ইসলাম

বিস্তারিত

অচেথন ১: সময় ও জীবন

সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি।

কিন্তু কখনও কখনও জীবনের চেয়েও সময়ের মূল্য বেশি, যখন সে জীবনটা হয় এমন জ্ঞান অর্জনের জন্য, যা অন্যকে বিলিয়ে দেবার জন্য [অর্জিত]।

– মঈনুল ইসলাম

বিস্তারিত

জলবায়ু তহবিল – এই অর্থ, আমাদের নয়, ওদের দরকার

ওরা নাকি আমাদেরকে অর্থ সহায়তা দিবে, এই টাকা আমাদের দরকার, হাহ্! কেন দরকার? কারণ, আমরা গরীব, আমরা বিপন্ন: সমুদ্রের তলায় ডুবে যাবো। জাতিসংঘ এইসব ভাওতামার্কা ডায়লগে আবার সহায়তা করে, বিশ্ব জলবায়ু সম্মেলনে ওরা একত্রিত হয়ে বলছে, দরিদ্র রাষ্ট্র আর দ্বীপ-রাষ্ট্রকে অর্থ সহায়তা দিবো আমরা। আমরা এই টাকা এনে কী করবো? ওদের কাছে অনেক জবাব আছে। আমি…

বিস্তারিত

[পূর্ণগ্রাস] সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ও সমাগত বলয়গ্রাস সূর্যগ্রহণ

প্রেক্ষিত: ২২ জুলাই ২০০৯ ও ১৫ জানুয়ারি ২০১০ ২১ জুলাই ২০০৯ আমরা অবস্থান গ্রহণ করি ঢাকা’র আশকোনায় আমার বাসার ছাদে, ভোর ৬টা ৫১মিনিটে। আমরা বলতে, আমি (আয়োজক: অত্যুৎসাহী), বন্ধু নাকিব (ক্যামেরা’র মালিক: ঘুমানোটাই বেশি আনন্দের), বন্ধু স্মরণ (পর্যবেক্ষক: ‘তোরা না দেখলে দেখতাম না’)। আমরা আমাদের নিজেদের জন্য সংগ্রহ করেছি এক্স-রে প্লেট (যদিও ওগুলোও নিরাপদ নয় বলে…

বিস্তারিত

দ্বিত্ব প্রতীকের মজা

আমার স্মরণীয় জন্মতারিখ; স্মরণীয় এজন্য যে, একই দিনে ছিল ঈদ Ambigram (এমবিগ্রাম বা এ্যামবিগ্রাম) হলো ambi- (প্রিফিক্সের অর্থ ‘দুই’) এবং -gram (সাফিক্সের অর্থ লিখিত কিছু) -এর সমন্বয়ে তৈরি একটি শব্দ, যা মূলত এমন প্রকারের লেখাকে বোঝায়, যা একই সাথে দুটো ধরণ কিংবা বক্তব্য ধারণ করে। যেমন, এই নিবন্ধের নির্বাচিত ছবিটা দেখুন, ambigram কথাটি এমনভাবে লেখা আছে…

বিস্তারিত