রাজ্জাক মানে কী?

যেকোনো বাঙালি মুসলমানকে আপনি যদি জিজ্ঞেস করেন, “আল্লাহ’র রাজ্জাক নামের মানে কী?”
তারা খুব বিজ্ঞের মতো বলবেন, “রিযিকদাতা।”

“রিযিকদাতা মানে কী?”
“মানে রিযিক দেন আরকি…”

“রিযিক মানে কী?”

এবারে একটু চিন্তিত হবেন হয়তো, তবে যতভাবেই ঘুরিয়ে-ফিরিয়ে উত্তর দেন না কেন, তাঁদের উত্তর ঘুরেফিরে একটা অর্থেই সীমাবদ্ধ থাকবে:
রিযিক = খাবার

আমিও এর ব্যতিক্রম ছিলাম না।
কিন্তু,
বহু বছর আগে “রাজ্জাক” শব্দের অর্থটা প্রথম আমার বুঝে আসে, Pickthall-এর ইংরেজি অনুবাদ পড়তে গিয়ে।
তিনি “রাজ্জাক” শব্দের অনুবাদ করেছেন:
Provider = দাতা = দেনেওয়ালা

বুঝুন তাহলে ব্যাপারটা…
আল্লাহ’র কাছে দেবার প্রশ্নে কোনো সীমাবদ্ধতা নেই।
তিনি সবকিছু দিতে পারেন।
কেন তাঁর কাছে শুধু “খাদ্য” কামনা করে আপনি নিজেকে বঞ্চিত করছেন?

মঈনুল ইসলাম

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না

আপনি এই HTML ট্যাগ এবং মার্কআপগুলো ব্যবহার করতে পারেন: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

*